আত্রাইয়ে শীতকালীন লক্ষ্যমাত্রা ২৮ হাজার ৩শত ৬৫ হেক্টর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

আত্রাইয়ে শীতকালীন লক্ষ্যমাত্রা ২৮ হাজার ৩শত ৬৫ হেক্টর

  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

Manual5 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ::

নওগাঁর আত্রাইয়ে চলতি মৌসুমে মোট ২৮ হাজার ৩শত ৬৫ হেক্টর জমিতে বোরোসহ শীতকালিন ফসল চাষের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে। ইতিমধ্যে রবি শস্যের চাষ পুরোদমে শুরু হয়েছে। চাষীরাও ব্যস্ত সময় পার করছেন শীতকালিন ফসলের চাষাবাদ নিয়ে। গত বছরেরর ন্যায় এবারও আবহাওয়া ভালো থাকায় এসব ফসলের ফলন বেশি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপজেলার কৃষকরা।

Manual2 Ad Code

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর আত্রাই উপজেলায় ১৮ হাজার ৮শত ৮৫ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে। গত বছর ইরি-বোরো চাষে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল ১৭ হাজার ৯শত ৫০ হেক্টর জমি। চলতি মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে ২শত ৭৫ হেক্টর জমিতে। গত বছর গম চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল ২ শত ৫৫ হেক্টর জমি। আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪শত ৬০ হেক্টর, ভুট্টা ৫হাজার ১শত ৫৫ হেক্টর এবং সবজি ৪শত ৭৫ হেক্টর জমি।

Manual1 Ad Code

উপজেলার শাহাগোলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের কৃষক মো. মুকুল হোসেন, ফৈরদৌস হোসেন ও ডিজেল জানান, এ বছর ধানের দাম বেশি থাকায় ধান চাষের জন্য আগাম প্রস্তুতি নেওয়া সম্পন্ন হচ্ছে। হাতিয়াপাড়া গ্রামের সবজি চাষি মোসলেম উদ্দিন জানান, এ বছর আমি ৮শতাংশ জমিতে লালশাক, পালং শাক ও ১০ শতাংশ জমিতে কপি চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় শীতকালিন সবজি খুব ভালো হয়েছে। বাজারে এগুলোর দাম বেশি হওয়ায় আমি খুব খুশি ও লাভবান হয়েছি। এছাড়া বাজারে ভালো দাম থাকায় কৃষকরা শতিকালিন সবজি চাষে ঝুকেছে।

Manual6 Ad Code

কালিকাপুর ইউনিয়নের মদনডাঙ্গা গ্রামের আলু চাষি এনামূল হক টিক্কা জানান, গত বছর ৫ বিঘা জমিতে আলু ও ২ বিঘা জমিতে গম চাষ করে ভালো ফলন ও বেশি দাম পেয়েছি। এ বছর আরো বেশি জমিতে আলু ও গম চাষ করব। আবহাওয়া ভালো থাকলে আলু ও গমের ফলন বেশি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে. এম কাউছার হোসেন বলেন, এ বছর যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে বোরোসহ শীতকালিন রবি শস্য ভালো উৎপন্ন হবে বলে আমি আশা করি। এছাড়া মাঠ পর্যায়ে সর্বক্ষণ উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ বিভিন্ন বিষয়ে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!