কুলাউড়া জয়চন্ডীতে ব্যাংক এশিয়া’র এজেন্ট শাখার উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়া জয়চন্ডীতে ব্যাংক এশিয়া’র এজেন্ট শাখার উদ্বোধন

  • বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলার প্রত্যান্ত অঞ্চলের গ্রাহকদের সুবিধার্থে ‘ব্যাংক এশিয়া’র এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) উপজেলার জয়চন্ডী ইউডিসি আউটলেট শাখার উদ্বোধন করা হয়।

Manual5 Ad Code

জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরুর সভাপতিত্বে এবং ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর উদ্যোক্তা ও পরিচালক হোসেন আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী।

অনুষ্ঠিত উদ্বোধনীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হেড অব এজেন্ট ব্যাংকিং, সিলেট ক্লাস্টার বিজনেস মোহাম্মদ আব্দুস সালাম, প্রবীণ সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, ইউপি সচিব মুহাম্মদ আব্দুল বারী প্রমুখ।

Manual2 Ad Code

এসময় ইউপি সদস্যগন, এজেন্ট ব্যাংকিংয়ের প্রতিনিধিগন, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগনসহ এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন। সভাশেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ ফিতা কেটে আউটলেট শাখার শুভ উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!