করোনায় মৃত্যু ১৫ লাখের মাইলফলক ছাড়িয়ে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

করোনায় মৃত্যু ১৫ লাখের মাইলফলক ছাড়িয়ে

  • শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা ডেস্ক ::

Manual1 Ad Code

কোভিড-১৯ সংক্রমণে বিশ্ববাসী আজ কোণঠাসা। এ মহামারীর দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে মানবতা। গোটা বিশ্বে বেড়েই চলেছে সংক্রমণের হার। মৃত্যু ১৫ লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে। আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ছয় কোটি ছাড়িয়ে গেছে। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।

কোভিড ১৯-এ আক্রান্ত রোগী ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, শুক্রবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মারা গেছেন ১৫ লাখ ১১ হাজার ৯২৭ জন। আক্রান্ত হয়েছেন ছয় কোটি ৫৫ লাখ ৩৬ হাজার ৬৪৪ জন। আর সুস্থ হয়ে উঠেছেন চার কোটি ৫৩ লাখ ৭৭ হাজার ২৮৪ জন।

কোভিড ১৯-এ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১৯৬ জন। মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৮২৯ জন।

Manual2 Ad Code

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৫ লাখ ৭১ হাজার ৭৮০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৩৯ হাজার ২২৭ জন।

Manual7 Ad Code

শনাক্তে ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬৪ লাখ ৮৭ হাজার ৫১৬ জন। আর মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৭৫ হাজার ৩০৭ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। স্পেন ষষ্ঠ। যুক্তরাজ্য সপ্তম। ইতালি অষ্টম। আর্জেন্টিনা নবম। কলম্বিয়া দশম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ১১ মার্চ এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে এই ভাইরাস বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!