কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু

  • শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় রফিক উল্লা (৬৫) নামক এক রেলওয়ে কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল সোয়া ৫ টায় কুলাউড়া রেলওয়ে জংশনের আউটার সিগনাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তিনি পাশ্ববর্তী বড়লেখা উপজেলার পানিধার গ্রামের বাসিন্দা।

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন কুলাউড়া রেলওয়ে জংশনের আউটার সিগনাল এলাকায় অতিক্রম করা কালে বৃদ্ধ রফিক উল্লা অচেতন হয়ে পড়ে যান। এসময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Manual8 Ad Code

কুলাউড়া রেলওয়ে থানার এসআই মো. দিলদার হোসেন জানান, নিহত বৃদ্ধ কুলাউড়া রেলওেয়ের অবসরপ্রাপ্ত স্টাফ। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!