কুলাউড়ায় চেয়ারম্যান সালামের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়ায় চেয়ারম্যান সালামের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

  • সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

কুলাউড়া উপজেলার ৬নং কাদিপুর ইউনিয়নে চেয়ারম্যানের হাবিবুর রহমান সালামের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ৭৫টি মসজিদের ইমাম ও সাধারণ মানুষের উপস্থিতিতে স্থানীয় পেকুরবাজার জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

জানা যায়, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সালাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেল্ফ আইসোলেশনে চিকিৎসাধিন আছেন। ইতিপূর্বে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনাক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছেন। একজন জনপ্রতিনিধি হিসাবে নিজের দায়িত্ববোধ থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনা পজিটিভ হওয়া লোকদের বাড়ি বাড়ি গিয়ে খাবারসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছেন। আজ তিনি নিজেই করোনা পজিটিভ।

Manual2 Ad Code

তাই চেয়ারম্যান হাবিবুর রহমান সালাম যেন করোনা থেকে দ্রুত আরোগ্য লাভ আবারও মানুষের কাছে ফিরে আসতে পারেন সে লক্ষেই এই আয়োজন করা হয়। মিলাদ শেষে চেয়ারম্যান সালামের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মওলানা হাফিজ আব্দুল লতিফ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!