কুলাউড়ায় মহান বিজয় দিবস পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি

কুলাউড়ায় মহান বিজয় দিবস পালন

  • বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা,  কুলাউড়া ::

Manual7 Ad Code

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন, অহংকারের দিন, গৌরবের দিন। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নাম প্রতিষ্ঠার মাইলফলকের দিন। দিনটিকে স্মরণ করে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের কুলাউড়ায়ও স্বাস্থ্যবিধি মেনে ১৬ ডিসেম্বর বুধবার যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

দিনটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে প্রথমে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

Manual8 Ad Code

কুলাউড়া স্বাধীনতা সৌধ চত্ত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীসহ উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তাসহ সর্বস্তরের জনসাধারণ।

বিজয় দিবস পালনে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ছাড়াও পুলিশ প্রশাসন, কুলাউড়া পৌরসভা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন, শিক্ষা প্রতিষ্টান পৃথক পৃথকভাবে স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মুবিন, জাসদ কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদ, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মোঃ মমদুদ হোসেন, আওয়ামীলীগ নেতা নবাব আলী ওয়াজেদ খান বাবু, উপজেলা স্কাউটস’র কমিশনার মোঃ আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডার মোঃ মাসুক মিয়া, সাংবাদিক মাহফুজ শাকিল প্রমুখ।

Manual8 Ad Code

অনুষ্ঠান শেষে উপজেলা শিশু একাডেমীর সহযোগিতায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানসহ সকল অতিথিবৃন্দ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!