কুড়িগ্রামে শিক্ষার্থীর মৃত্যুর তদন্তের দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুড়িগ্রামে শিক্ষার্থীর মৃত্যুর তদন্তের দাবিতে মানববন্ধন

  • শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

Manual6 Ad Code

মো. বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর :: রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের শেষ বর্ষের শিক্ষার্থী শহিদুল ইসলাম অলির রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তার জন্মস্থান কুড়িগ্রামে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

Manual2 Ad Code

শনিবার ১৯ ডিসেম্বর দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন করা হয়।

Manual5 Ad Code

এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ছাত্রনেতা সাকিব, জুয়েল, রাকিব, বাধন, মিশু, রোমান প্রমুখ।

Manual6 Ad Code

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় মেডিকেল শিক্ষার্থী শহিদুল ইসলাম অলিকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তবে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সে আত্মহত্যা করেছে।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর রাত ১০টার দিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজের হোস্টেলে নিজ শয়ন কক্ষে শহিদুল ইসলাম অলির মৃতদেহ পাওয়া যায়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যায়নি। নিহত শহিদুল ইসলাম অলি কুড়িগ্রাম পৌর এলাকার ডাকবাংলা পাড়ার কাঠমিন্ত্রী আবুল হোসেনের পুত্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!