কুলাউড়ায় কুখ্যাত ডাকাত ইদ্রিস আলী আটক! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় কুখ্যাত ডাকাত ইদ্রিস আলী আটক!

  • শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

Manual4 Ad Code

আবদুল আহাদ ::

কুলাউড়া থানা পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, কুখ্যাত ডাকাত ইদ্রিস আলীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকালে পৌর শহরের উত্তর বাজার থেকে তাকে আটক করা হয়।

Manual3 Ad Code

থানা সুত্রে জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ থানার পশ্চিম ভাদেশ্বর এলাকার মৃত কুতুব আলীর ছেলে ইদ্রিস আলীর বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এরমধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে ১৩ বছরের কারাদণ্ডাদেশও রয়েছে। কিন্তু ইদ্রিস আলী বেশ-ভুশ এবং নাম পাল্টে বেশ দিন থেকে কুলাউড়ায় বসবাস করছে।

শুক্রবার গোপন সংবাদ পেয়ে কুলাউড়া থানার
অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর দিক নির্দেশনায় এসআই মাসুদ আলম ভূঞা এবং এএসআই তপন দেব কুলাউড়া পৌর শহরের উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, কুখ্যাত ডাকাত ইদ্রিস আলীকে আটক করা হয়।

Manual7 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত ইদ্রিস আলীর বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় জিআর ১৯৯/২০১২ খ্রিঃ মামলায় ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং জিআর ১৫৭/১৩ (গোলাপগঞ্জ) মামলায় ০৩ বছরের সশ্রম কারাদন্ডাদেশ রয়েছে। এছাড়াও এই ইদ্রিস আলীর বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা তদন্তাধীন আছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!