কুলাউড়া থানায় নতুন যানবাহন হস্তান্তর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

কুলাউড়া থানায় নতুন যানবাহন হস্তান্তর

  • শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

কুলাউড়া থানা পুলিশের কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে থানা পুলিশকে নতুন ‘মোবাইল সেবা যান’ দেয়া হয়েছে। ২৬ ডিসেম্বর শনিবার সকালে কুলাউড়া থানা প্রাঙ্গণে আয়োজিত ‘মোবাইল সেবা যান’ অনুষ্ঠানে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে কুলাউড়া থানার ওসি বিনয় ভুষন রায়ের কাছে নতুন গাড়ির চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীরের সভাপতিত্বে ও থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার।

বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, কুলাউড়া কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীসহ থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews