কুলাউড়ায় মার্সেল কোম্পানীর শোরুমে রহস্যময় চুরি : ৮দিনেও কোন ক্লু উদঘাটিত হয়নি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কুলাউড়ায় মার্সেল কোম্পানীর শোরুমে রহস্যময় চুরি : ৮দিনেও কোন ক্লু উদঘাটিত হয়নি

  • সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

কুলাউড়া শহরের দক্ষিণবাজারস্থ মার্সেল কোম্পানীর শো-রুমে রহস্যময় চুরির ৮ দিন অতিবাহিত হলেও কোন ক্লু উদঘাটিত হয়নি। ওই শো-রুম থেকে চোরেরা প্রায় ৮ লক্ষ টাকার মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

মার্সেল কোম্পানীর শো-রুমের মালিক মো. আব্দুল আহাদের করা কুলাউড়া থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ১৯ ডিসেম্বর রাতে কোন এক সময় দোকানের সাটার খুলে ৪৪টি এলইডি টিভি, ৩০টি গ্যাস স্টোভ, আয়রন ১৪টি,  ওভেন ২টি, ব্লেন্ডার ৮টি, একটি স্ট্যান্ড ফ্যানসহ মোট ৭ লাখ ৬১ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

Manual6 Ad Code

চুরির ঘটনা ২০ ডিসেম্বর সকালে দোকান কর্মচারী সাইফুল ইসলাম কুতুব ফোনে বিষয়টি তাকে জানান। শো-রুম মালিক মো. আব্দুল আহাদ সিলেট থেকে এসে চুরির ঘটনা দেখতে পান এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Manual3 Ad Code

চুরির ঘটনা জানার পর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শণ করেন।

Manual6 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, শো-রুম মালিকের দায়ের করা অভিযোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সন্দেহজনক একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে চুরির কোন ক্লু পাওয়া যায়নি। পুলিশ চুরির রহস্য উদঘাটনে তৎপরতা চালাচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!