কুলাউড়া পৌর নির্বাচনে সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন ৯ ম্যাজিস্ট্রেট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

কুলাউড়া পৌর নির্বাচনে সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন ৯ ম্যাজিস্ট্রেট

  • বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার :: 

Manual2 Ad Code

কুলাউড়া পৌরসভার আসন্ন ১৬ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩০ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার মো. আহসান ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লংঘন না করার আহ্বান জানিয়ে বলেন, আজ থেকে আচরণবিধি লংঘন রোধে ৩ জন ম্যাজিষ্ট্রেট মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। যারা লংঘন করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি কুলাউড়ার ঐতিহ্য রক্ষায় ১৬ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্নের জন্য সকল প্রার্থীসহ সমর্থক ও ভোটারদের সহযোগিতা কামনা করেন।

এসময় বাংলাদেশ নির্বাচন কমিশনের সিলেট অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা প্রার্থীদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনের দিন পৌরসভার ৯ কেন্দ্রে ৯ জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

Manual2 Ad Code

সভায় ৪ জন মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ (নৌকা) প্রার্থী সিপার উদ্দিন আহমদ, জগ প্রতিকের প্রার্থী শাজান মিয়া (স্বতন্ত্র) সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীগন এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলার পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৬ জনসহ মোট ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলে নির্বাচন অফিসসূত্রে জানা গেছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!