মানবাধিকার কমিশন দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার অভিষেক সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

মানবাধিকার কমিশন দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার অভিষেক সম্পন্ন

  • শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজারের দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার নবগঠিত কমিটির অভিষেক, পরিচিতি সভা ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৮ জানুয়ারি শুক্রবার বিকালে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নস্থ লংলা চা-বাগানে মানবাধিকার কমিশন দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার সভাপতি আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক।
শাখার সাধারণ সম্পাদক তপন কান্তি দত্তের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক শ্যাম নারায়ণ গৌঁড়, বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আমিনুর রহমান আমিন। এছাড়া এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শাখার নির্বাহী সভাপতি আনহার হোসেন, সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, যুগ্ম-সাধারণ সম্পাদক নয়ন লাল দেব ও সাংগঠনিক সম্পাদক জ্ঞান শংকর গৌঁড় প্রমুখ।
উক্ত অনুষ্ঠান শেষে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় প্রবীন চা-শ্রমিক নেতা শ্যাম নারায়ণ গৌঁড়কে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!