কুলাউড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনি বহিষ্কার! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনি বহিষ্কার!

  • বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মনিকে বহিষ্কার করা হয়েছে। দলীয় প্রতীক ও প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে সরাসরি কাজ করায় বুধবার ১৩ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।

Manual8 Ad Code

বাংলাদেশ আওয়ামী যুবলীগের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিকাশ ভৌমিক এবং সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান (সুমন) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “কুলাউড়া পৌরসভা নির্বাচনে আপনি আব্দুল্লাহ আল মনি বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেত্রী শেখ হাসিনা মনোনীত দলীয় নৌকা মার্কার প্রার্থী সিপার উদ্দিনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর নারকেল গাছ মার্কায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন। যা বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্রের প্রাতিষ্ঠানিক বিরোধী।

এমতাবস্থায় আপনাকে (আব্দুল্লাহ আল মনি) বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রাথমিক সদস্য পদসহ কুলাউড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ সর্বস্তরের পদ-পদবী হতে বহিষ্কার করা হইলো।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!