কুলাউড়ায় সালমান হত্যাকান্ড :  কাঠাল চুরির দায়ে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় সালমান হত্যাকান্ড :  কাঠাল চুরির দায়ে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা

  • বুধবার, ২৪ জুন, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভাটেরা ইউনিয়নের জগতপুর গ্রামের কিশোর সলমান (১৫) হত্যাকান্ডের মুলহোতা তোরাব খান (৫০) কে ২৪ জুন বুধবার ভোরে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুলাউড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর নিরলস প্রচেষ্টায় হত্যাকান্ডের ৬দিন পর ঘাতককে গ্রেফতার করা হয়।
ঘাতক তোরাব আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

উপজেলার ভাটেরা ইউনিয়নে জগতপুর গ্রামের মো: সাহাদ মিয়ার ছেলে সালমান আহমদের লাশ নিখোঁজের একদিন পর গত ১৮ জুন বৃহস্পতিবার দুপুরে টিলার ওপর থেকে উদ্ধার করে পুলিশ। সলমানের মা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ১৭ জুন বুধবার দুপুরে মায়ের কথায় বাড়ির পেছনের টিলায় রান্নার জন্য শুকনো কাঠ আনতে যায় সলমান। এরপর থেকে সে নিখোঁজ হয়ে যায়। পরদিন তার লাশ টিলায় পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন।

Manual1 Ad Code

স্থানীয় সুত্র জানায়, জগতপুরের পাশের গ্রাম ফেঞ্চুগঞ্জ উপজেলার সিংহনাদ গ্রামের বাসিন্দা মৃত সুজন খানের পুত্র তোরাব খান লাঠি দিয়ে নাকে ও মাথায় একাধিক আঘাত করলে মাঠিতে লুটিয়ে পড়ে সলমান আহমদ। ঘটনার পর তোরাব খান ঘটনাস্থল থেকে চলে যায়। বাগানের কাঠাল চুরির অপরাধে তোরাব খান লাঠি নিয়ে হামলা চালায় সলমানের উপর।
নিহত সলমানের চাচা আব্দুল আহাদ, বড়ভাই রুহান, মামা সিদ্দিকুর রহমান ঘাতকের দৃষ্টান্তমুলক শাস্তি চান। তোরাব খান হিংস্র প্রকৃতির মানুষ বলে জানান।

Manual7 Ad Code

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুলাউড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, হত্যাকান্ডের পর এলাকায় পুলিশী তদন্ত জোরদার করা হয়। তদন্তে নিশ্চিত হয়ে তেরাব খানকে গ্রেফতার করা হয়। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!