সাবেক এমপি এম এম শাহীনের রোগ মুক্তি কামনায় কুলাউড়ায় দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

সাবেক এমপি এম এম শাহীনের রোগ মুক্তি কামনায় কুলাউড়ায় দোয়া মাহফিল

  • বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

Manual6 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীনের আশু রোগমুক্তি কামনায় কুলাউড়ায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
২০ জানুয়ারি বুধবার বিকাল ৫টায় সাপ্তাহিক মানব ঠিকানা’র উদ্যোগে বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের অংশগ্রহনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বর্তমানে আমেরিকার নিউইয়র্কে অবস্থানরত সাবেক এমপি এম এম শাহীন গত ১৫ জানুয়ারি শুক্রবার করোনায় আক্রান্ত হন। তিনি বর্তমানে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আয়োজিত দোয়া পরিচালনা করেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ। দোয়ায় অংশ নেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, সহ-সভাপতি প্রভাষক মান্জুরুল হক, মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম তনয়, সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক সঞ্জয় দেবনাথ, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিশ্বজিৎ দাস, ডেইলী স্টারের জেলা প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, মানব ঠিকানার চিফ রিপোর্টার আলাউদ্দিন কবির, কুলাউড়া সাংবাদিক সমিতির সহ সভাপতি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সহ সম্পাদক জয়নাল আবেদীন, সময়ের আলো’র জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, দি বাংলাদেশ টুডে প্রতিনিধি শাকির আহমদ, যায়যায়দিন প্রতিনিধি আব্দুল আহাদ, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, মিলি প্লাজার ব্যবস্থাপক আব্দুল মালিক, দৈনিক সিলেট মিরর প্রতিনিধি জিয়াউল হক, মৌমাছি কণ্ঠের কমলগঞ্জ প্রতিনিধি ফটিকুল ইসলাম রাজু, সিলেট ভয়েজের প্রতিনিধি এনামুল আলম, সংগঠক খন্দকার আব্দুর রহিম টিপু, দৈনিক বিশ্ব মানচিত্র প্রতিনিধি পাবেল বখস, অনলাইন পেইজ অনুলিপি কুলাউড়ার প্রধান এডমিন আশিকুল ইসলাম বাবু, এডমিন আজহার মুনিম শাফিন, ঠিকানা ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন রশীদ রাজন প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!