গাছে বেঁধে সাংবাদিক নির্যাতন : তাহিরপুরে ইউপি সদস্যসহ ৫ জনের নামে মামলা : আটক ৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

গাছে বেঁধে সাংবাদিক নির্যাতন : তাহিরপুরে ইউপি সদস্যসহ ৫ জনের নামে মামলা : আটক ৪

  • মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

 

এইবেলা, সুনামগঞ্জ ::

সুনামগঞ্জের তাহিরপুরে কামাল হোসেন নামে স্থানীয় এক সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে থানা পুলিশ। ০২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে এ ঘটনায় আহত সাংবাদিক বাদী হয়ে উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের ইউপি সদস্য ঘাগটিয়া গ্রামের বাসিন্দা মনির উদ্দিন মনিরসহ পাঁচ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

Manual1 Ad Code

সাংবাদিক কামাল হোসেন উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি একটি জাতীয় দৈনিকসহ বিভিন্ন দৈনিকে কাজ করছেন।

Manual2 Ad Code

এদিকে সোমবার মধ্যরাতে থানা পুলিশের অভিযানে আটককৃতরা হলেন, উপজেলার ঘাগটিয়া গ্রামের তাহের হোসেন, ফয়সাল আহমেদ, আনহারুল মিয়া, মাসরিবুল ইসলাম।

Manual8 Ad Code

তদন্তের সার্থে মামলার অন্য আসামীদের নাম প্রকাশে অনিহা প্রকাশ করে তাহিরপুর থানার ওসির দায়িত্বে থাকা এসআই দীপঙ্কর বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান,সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িত সন্দেহে আটককৃত চারজনকে মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual6 Ad Code

উল্লেখ্য, সোমবার দুপুরে উপজেলার সীমান্তনদী জাদুকাটার তীরে নূরী পাথর কয়লা লাকড়ি উক্তোলনরত ঘাগটিয়াসহ বিভিন্ন গ্রামের শ্রমিকরা স্থানীয় সাংবাদিক উপর নির্যাতন চালান।

পরে কামাল হোসেন জানান, আমি দুপুরে উপজেলার জাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে ছবি নিতে সেখানে যাই। কাজ শেষে অন্যদের সঙ্গে কথা বলছিলাম। তখন বেশ কিছু শ্রমিক উত্তেজিত হয়ে আমাকে মারধর করে। আমাকে বাজারে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এরপর তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীর জন্য ভর্তি করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!