কুলাউড়ায় বাবার বাড়ি যাওয়া হলো না চা শ্রমিক শিবানীর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কুলাউড়ায় বাবার বাড়ি যাওয়া হলো না চা শ্রমিক শিবানীর

  • বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্বামীর বাড়ি থেকে কুলাউড়ায় বাবার বাড়ি আসছিলেন চা শ্রমিক গৃহবধু শিবানী নায়েক (৩৮)। ০২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে কুলাউড়া স্কুল চৌমুহনা এলাকায় সিএনজি অটোরিক্সা চালকের ভুলে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। নিহত শিবানী নায়েক শ্রীমঙ্গলের বিটিআরআই চা বাগানের শ্রমিক সহদেব নায়েকের স্ত্রী।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন ও নিহত গৃহবধুর স্বামী সহদেব জানান, শিবানী নায়েক স্বামীর বাড়ি থেকে সিএনজি অটোরিক্সা যোগে বাবা অরুন নায়েকের বাড়ি দিলদারপুর চা বাগানের বাংলা টিলায় আসছিলেন। মৌলভীবাজার থেকে কুলাউড়া স্কুল চৌমুহনায় আসার পর একটি ট্রাক ছিলো রাস্তার একপাশে এবং অপর ট্রাকটি কুলাউড়া থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। সিএনজি অটোরিক্সা চালক দুই ট্রাকের মাঝ দিয়ে যেতে চাইলে দূর্ঘটনা ঘটে। দ্রুতগামী মৌলভীবাজার অভিমুখি ট্রাকের পেছনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান গৃহবধু শিবানী নায়েক। স্বামী সহদেবসহ সিএনজি অটোরিক্স্রার অপর যাত্রী আর কেউ হতাহত হয়নি।

Manual8 Ad Code

নিহত শিবানী ও সহদেব দম্পতির ২ ছেলে ও এক মেয়ে। তবে দূর্ঘটনার সময় কোন সন্তান তাদের সাথে ছিলো না। তারা বাড়িতে অবস্থান করছিলো।

Manual8 Ad Code

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Manual3 Ad Code

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, নিহতের স্বামীর এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় লাশ নিয়ে গেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!