কুলাউড়ায় হাজিপুরে কবরস্থানে নলকূপ স্থাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

কুলাউড়ায় হাজিপুরে কবরস্থানে নলকূপ স্থাপন

  • বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

কুলাউড়ার হাজিপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন চান্দগাঁও একতা যুব সংঘের উদ্যোগে স্থানীয় চান্দগাঁও কবরস্থানে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গভীর নলকূপটি উদ্বোধন করেন দৈনিক কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি ও সমাজকর্মী মাহফুজ শাকিল।

এসময় উপস্থিত ছিলেন চান্দগাঁও এলাকার মুরব্বী মোঃ জলাল উদ্দিন, আব্দুল মুকিদ, মতলিব মিয়া, আব্দুল খালিক, তাজু মিয়া, জহির আলী, সংগঠনের পরিচালক মোঃ আজিম উদ্দিন, সদস্য নাজমুল ইসলাম, দেলোয়ার হোসেন, রুমেল আহমদ, মাইনুল ইসলাম, নেপাল মালাকার, স্বপন মালাকার প্রমুখ। নলকূপ স্থাপনে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তারা হলেন প্রবাসী মোঃ নজরুল ইসলাম, ছালেক আহমেদ, শামিম আহমেদ, মুজাহিদুল ইসলাম, মোঃ সেলিম আহমেদ, সিদ্দেক আলী, রিয়াজ উদ্দিন, হুসেন আহমেদ। সার্বিক সহযোগিতা করেন সংগঠনের উপদেষ্ঠা ও পৃষ্ঠপোষক শিক্ষক মোঃ লুৎফুর রহমান, উপদেষ্ঠা ও পৃষ্ঠপোষক সিলেট কর অঞ্চলের উচ্চমান সহকারী মোঃ জয়নাল উদ্দিন, সিনিয়র সদস্য মোঃ শাহাব উদ্দিন, মনির উদ্দিন।

Manual5 Ad Code

সংগঠনের পরিচালক মোঃ আজিম উদ্দিন জানান, মানবসেবা এবং এলাকার আর্ত-সামাজিক উন্নয়নের লক্ষে চান্দগাঁও একতা যুব সংঘ সবসময় কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও কাজ করে যাবে। ইতোমধ্যে বেশ কয়েকটি সেবামূলক কর্মসূচী সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews