কুলাউড়ার কাদিপুরে অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়ার কাদিপুরে অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব

  • সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের অন্তর্গত কাদিপুর গ্রামে শ্রী শ্রী কাদিপুর কালী বাড়ির আয়োজনে মন্দির প্রাঙ্গণে আসছে আগামী ১৩ ফেব্রুয়ারী শনিবার থেকে ১৫ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় ১ম বারের মতো শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Manual5 Ad Code

তিনদিনব্যাপী অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে শনিবার সকাল ৭টায় শ্রী শ্রী হরিনাম ও লীলা সংকীর্ত্তনের মঙ্গলঘট স্থাপন, সন্ধ্যা ৬টায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ, রাত ৯টায় মহোৎসবের শুভ অধিবাস, রোববার ব্রাহ্মমুহুর্ত হইতে শ্রীশ্রী হরিনাম যজ্ঞের শুভারম্ভ, দুপুর ১টায় ভোগরাগ নিবেদন ও দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, সোমবার নামযজ্ঞ সমাপনান্তে দধিভান্ড ভঞ্জন, ব্রজের ধুলি গ্রহণ, মধ্যাহ্ন ভোগারতি ও মোহন্ত বিদায়।

দেশবরেণ্য কীর্ত্তনীয়াদের কীর্ত্তণ পরিবেশনায় অনুষ্ঠিত তিনদিনব্যাপী যজ্ঞানুষ্ঠানের প্রতিটি পর্যায়ে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী কাদিপুর কালী বাড়ী উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!