জুড়ীতে নজমুল ইসলাম মাস্টার স্মরণে আলোচনা ও দোয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে নজমুল ইসলাম মাস্টার স্মরণে আলোচনা ও দোয়া

  • মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

Manual7 Ad Code
এইবেলা, জুড়ী ::
জুড়ীর পশ্চিম ভোগতেরা হযরত শাহখাকী (রঃ) জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি,জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা,সাবেক ইউপি চেয়ারম্যান  মরহুম নজমুল ইসলাম মাস্টার  স্মরণে পঞ্চায়েতবাসীর পক্ষ থেকে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন  জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা।
মাওলানা মাহমুদ আলীর সভাপতিত্বে ও শিক্ষক জুনেদ আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী সভাপতি আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, আওয়ামী লীগ নেতা মাসুক মিয়া, জাকির আহমদ কালা, জুড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, হযরত শাহ খাকী (রঃ) ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইয়াকুব আলী, জায়ফরনগর ইসলামিয়া মহিলা মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম বদরুল ইসলাম, উপজেলা যুবলীগ সম্পাদক শেখরুল ইসলাম, এলাকার মুরব্বী তমছির আলী, সুরমান আহমদ চৌধুরী, মরহুম নজমুল ইসলাম এর ছোট ভাই ফখরুল ইসলাম শামীম। এছাড়া বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!