কুলাউড়ার আলমকে বাঁচাতে এগিয়ে আসুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

কুলাউড়ার আলমকে বাঁচাতে এগিয়ে আসুন

  • মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

Manual8 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারের ব্রেইণ স্ট্রোক হয়ে গুরুত্বর অসুস্থ ভিটেমাটি হীন ঝালমুড়ি বিক্রেতা আলম মিয়া (৪৫) কে বাঁচাতে এগিয়ে আসুন। ব্রেইণ স্ট্রোক করা আলমের উন্নত চিকিৎসা প্রয়োজন। পরিবারের সাধ্য মতো কয়েক দিন চিকিৎসা চালালেও অর্থাভাবে বর্তমানে চিকিৎসা বন্ধ রয়েছে। এখন তার পূণরায় উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যাক্তি,প্রবাসী ও সামাজিক সংগঠনসহ সরকারের কাছে সহযোগিতা কামনা করছেন তার পরিবার।

Manual1 Ad Code

অসুস্থ আলম উপজেলার ব্রাহ্মণবাজারের রাজাপুর গ্রামের সোনার মিয়ার পতিত জায়গায় বসত ঘর তৈরি করে দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীসহ বসবাস করছেন।

Manual3 Ad Code

জানা যায়, গত কয়েক দিন আগে ব্রেইণ স্ট্রোক করে গুরুত্বর অসুস্থ হয়ে সাত দিন সিলেট এম এ জি ওসমানী হাপাতেল চিকিৎসার জন্য নিয়ে যান। ডাক্তারের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার উন্নত চিকিৎসার কথা বলেন। কয়েক দিন ওসমানী হাসপাতালে চিকিৎসা,বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ বাবত জমানো টাকা শেষ হয়ে যায়। বর্তমানে অর্থাভাবে চিকিৎসা বিহীন মৃত্যুশয্যায় দিন কাটছে তার।

উন্নত চিকিৎসা করাতে তার প্রচুর অর্থের প্রয়োজন। সাহায্য পাঠাতে পারেন নার্গিস আক্তার (আলমের স্ত্রী) বিকাশ (ব্যাক্তিগত) ০১৭৮৪-৫৮১ ০৪৪ ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!