কুলাউড়ায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

Manual3 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার পৃথীমপাশা ইউনিয়ন থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফাতেহা জান্নাত রিয়া নামক ১৭ বছরের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এ লাশ উদ্ধার করা হয়। সে ওই ইউনিয়নের ধামুলি গ্রামের ওয়ারিছ আলি কনা মিয়া (গমপীর) এর মেয়ে ।

Manual7 Ad Code

নিহতের পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজনের অজান্তে ফাতেহা নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কিছুসময় পরে পরিবারের লোকজন ঘরের একটি রুমের মধ্যে ফাতেহার দেহ ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। তাৎক্ষণিক স্থানীয় একজন চিকিৎসক আনলে ফাতেহা মারা গেছেন বলে নিশ্চিত করেন ওই চিকিৎসক। খবর পেয়ে দুপুরের দিকে কুলাউড়া থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে নিয়ে যায় ।

Manual4 Ad Code

পৃথীমপাশা ইউপির চেয়ারম্যান নবাব আলী বাকর খাঁন (হাসনাইন) জানান , খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি । স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, প্রেমঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করেছে । নিহতের পারিবারিক ফোনেও এ সম্পর্কিত কয়েকটি কল রেকর্ড রয়েছে ।

কুলাউড়া থানার এসআই নিরঞ্জন তালুকদার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহালে গলায় ফাঁসের চিহ্ন ছাড়া আর কিছু পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রেমঘটিত কারণে ফাতেহা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে এলাকার লোকজন বলাবলি করছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!