কুলাউড়ায় আধুনিক পদ্ধতিতে পুকুরে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

কুলাউড়ায় আধুনিক পদ্ধতিতে পুকুরে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

  • বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

আধুনিক পদ্ধতিতে পুকুরে মাছ চাষের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও শক্তিশালীকরনের জন্য জীবন মান উন্নয়ন ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে বেকার কৃষক-কৃষাণীদেরকে অল্প পুঁজিতে পুকুরে মাছ চাষ করে স্বাবলম্বী করতে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ শুরু হয়েছে।

Manual5 Ad Code

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিলেট বিভাগ গ্রামীণ এ্যাকসেস সড়ক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এবং কনসালটিং ফার্ম উদয় মির্জাপুর ও এমসিডার আয়োজনে কুলাউড়া উপজেলায় ১০-১১ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী ২৫জন কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

Manual4 Ad Code

এতে আধুনিক পদ্ধতিতে পুকুরে মাছ চাষের উপরে মৌলিক ধারণা দেয়া হয়। সমাপনী দিন বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও সম্মানী বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল আলম, সিলেট বিভাগ গ্রামীণ এ্যাকসেস সড়ক উন্নয়ন প্রকল্পের হবিগঞ্জ-মৌলভীবাজার জেলার প্রকল্প কো-অর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম, সহকারী প্রশিক্ষক শাহ মোঃ শাহেদুর রহমান।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews