সংবাদ সম্মেলনে অভিযোগ- কুলাউড়ায় স্বামী হত্যা মামলার আসামী হওয়ায় স্ত্রী সন্তানরা গৃহহারা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

সংবাদ সম্মেলনে অভিযোগ- কুলাউড়ায় স্বামী হত্যা মামলার আসামী হওয়ায় স্ত্রী সন্তানরা গৃহহারা

  • শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

স্বামী হত্যা মামলার আসামী হওয়ায় স্ত্রী সন্তানরা ৩ মাস থেকে গৃহহারা। প্রচলিত আইনে স্বামীর বিচার হোক কিন্তু সন্তান নিয়ে বাড়িতে ফিরতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন গৃহবধু ফরিদা ইয়াসমিন (৩০)। মৌলভীবাজারের কুলাউড়া প্রেসক্লাবে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সংবাদ সম্মেলন করে এই আকুতি জানান অসহায় গৃহবধু।

লিখিত বক্তব্যে গৃহবধু ফরিদা ইয়াসমিন জানান, উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রামে সংঘটিত মনাফ হত্যাকান্ডের ২নং আসামী গৃহবধু ফরিদা ইয়াসমিনের স্বামী সামছুদ্দিন। গত ১৭ ডিসেম্বর থেকে জেলহাজতে রয়েছেন। ওইদিন রাতে গৃহবধুর বসতগৃহে অনধিকার প্রবেশ করে তাকে নির্যাতন ও মারপিট করা হয়। তার স্বামীকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর থেকে ২ সন্তানসহ গৃহবধু ফরিদা ইয়াসমিন বড়লেখা উপজেলার দক্ষিণভাগে বোনের বাড়িতে রয়েছেন। তিনি বাড়িতে ফিরতে চাইলে মনাফ হত্যা মামলার বাদিপক্ষ আকুল মিয়া ও তার ৪ ভাই মিলে তাকে বাড়িতে না ফিরতে হুমকি দেন। এরপর গত ০২ ফেব্রুয়ারি ফের বাদিপক্ষ পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রসহ বসতগৃহে অনধিকার প্রবেশ করে ঘর ভাঙচুর চালায়। শুধু ঘর ভাঙচুর করে থেমে থাকেনি বাড়ির গাছপালাও কেটে ক্ষতি সাধন করেন।

Manual8 Ad Code

গৃহবধু ফরিদা ইয়াসমিন তার বক্তব্যে বলেন, আমার স্বামী অপরাধী হলে দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। তিনিও জেলহাজতে আছে। এখন আমি সন্তানসহ বাড়িতে ফিরতে পারছি না। ফিরতে চাইলে তারা প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আমার ২ছেলে কুলাউড়া আহমদাবাদ হাফিজিয়া মাদরাসায় লেখাপড়া করে কিন্তু তাদেরও লেখাপড়া বন্ধ রয়েছে।

এব্যাপারে গৃহবধু ফরিদা ইয়াসমিন সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে ১৫ ফেব্রুয়ারি একটি অভিযোগ দায়ের করেন। আদালতের অভিযোগটি বর্তমানে কুলাউড়া থানায় তদন্তাধীন আছে বলে গৃহবধু জানান।

Manual7 Ad Code

কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, আদালতের দায়েরকৃত অভিযোগ তদন্তের কোন নির্দেশনা তিনি পাননি। পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করবেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!