জুড়ীতে কবি এম রাজু আহমেদ’র কাব্যগ্রন্থ “ইনসাফ নিশান”বাংলাদেশ ও ভারতে মোড়ক উন্মোচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

জুড়ীতে কবি এম রাজু আহমেদ’র কাব্যগ্রন্থ “ইনসাফ নিশান”বাংলাদেশ ও ভারতে মোড়ক উন্মোচন

  • রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

জুড়ী প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবি এম রাজু আহমেদ’রচিত ৩য় কাব্যগ্রন্থ “ইনসাফ নিশান”র মোড়ক উন্মোচন হয়েছে।
আজ রোববার ২১শে ফেব্রুয়ারি বেলা ২টায় বাংলাদেশের মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রেসক্লাব ও ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে একই সময়ে কবি এম রাজু আহমেদ’রচিত ৩য় কাব্যগ্রন্থ “ইনসাফ নিশান”র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

জুড়ী উপজেলা প্রেসক্লাবে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের উপস্থাপনায় ও সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাজমুল কায়ছার, জাতীয় কবি ফোরামের নির্বাহী পরিচালক কবি মোহাম্মদ আজাদুর রহমান, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জুড়ী শাখার সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সোনালী ব্যাংক জুড়ী শাখার ব্যবস্থাপক আব্দুল ওয়াহিদ, ডাঃ আব্দুল হান্নান, ইউপি সদস্য আব্দুল খালিক, ফুলতলা ইউপি প্যানেল চেয়ারম্যান সাংবাদিক মাহবুব আলম রওশন। উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সদস্য আশরাফ আহমদ, শাহ আলম, আল আমিন আহমদ, মো. বেলাল হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সালমান হোসেন, সমাজ সেবক আব্দুল হক প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম, কবি এম রাজু আহমেদ’রচিত ৩য় কাব্যগ্রন্থ “ইনসাফ নিশান”র মোড়ক উন্মোচন করেন।

Manual5 Ad Code

এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি কৈলাসহর শহরে অবস্থিত কৈলাসহর প্রেসক্লাবে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভারতীয় সময় দুপুর দেড়টায় কবি এম রাজু আহমেদ’রচিত ৩য় কাব্যগ্রন্থ “ইনসাফ নিশান”র মোড়ক উন্মোচন হয়। এসময় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৈলাসহর প্রেসক্লাবের সম্পাদক ধূর্জটি প্রসাদ দেব, সাবেক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য, সাবেক সম্পাদক প্রলয়েন্দু চৌধুরী, কৈলাসহর প্রেসক্লাবের সদস্য দেবাশীষ দত্ত। দু’টি দেশের দুই প্রেসক্লাবে এ অনুষ্ঠান চলাকালিন সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৈলাসহর প্রেসক্লাবের সাবেক সম্পাদক প্রলয়েন্দু চৌধুরী জুড়ী উপজেলা প্রেসক্লাব সদস্য ও উপস্থিত সবাইকে শুভেচ্ছা প্রদান করে বলেন, প্রিয় বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ ও আমাদের এ ভাষার বন্ধনকে অটুট রাখতে হলে দ্ইু বাংলার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লেখনির মাধ্যমে বিশ্বের কাছে পৌঁছে দিতে হবে। আজ যেমনটি কবি এম রাজু আহমেদ’র বাংলা ভাষায় রচিত কাব্যগ্রন্থ বইটি ভারত বর্ষে মোড়ক উন্মোচন হয়েছে, তেমনটি বিশ্বের সব দেশে বাংলা ভাষাকে উপস্থাপন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!