আত্রাইয়ে ৫ বছরের শিশু কন্যা ধর্ষণ মামলার আসামি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আত্রাইয়ে ৫ বছরের শিশু কন্যা ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

  • সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই ::

Manual5 Ad Code

নওগাঁর আত্রাইয়ে ৫বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে থানায় দায়েরকৃত মামলার আসামি মোশারফ হোসেন (১৭) নামে এক যুবককে আটক করেছে আত্রাই থানা পুলিশ।

Manual3 Ad Code

আটককৃত মোশারফ হোসেন উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের লাকবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

সোমবার ২২ ফেব্রুয়ারি সকালে তাকে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

থানায় দায়েরকৃত মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামে গত ১৩ ফেব্রুয়ারি দিনের বেলায় বাড়িতে একা পেয়ে যুবক মোশারফ হোসেন ওই শিশুর মুখ গামছা দিয়ে বেধেঁ জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায় রক্ষক্ষরণ শুরু হলে শিশুকে ফেলে রেখে মোশারফ পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন শিশুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে ভর্তি করে দেয়। সেখানে তার কোন উন্নতি না হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Manual8 Ad Code

এদিকে বিষয়টি গ্রাম্য শালিসের মাধ্যমে ঘটনাটি ধামা-চাপা দেওয়ার চেষ্টার করে গ্রামের মাতবররা। পরে গত বৃহস্পতিবার রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে মোশারফকে আসামী করে থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের সাথেই সাথেই আসামী গ্রেপ্তারে রাতেই অভিযান চালায় পুলিশ। তবে মামলা দায়েরের বিষয়টি জানার পর থেকেই আত্মগোপন করে মোশারফ হোসেন।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মামলা দায়েরের পর থেকে আসামী গা ঢাকা দিয়েছিলো। রবিবার রাতে জামগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!