ওসির মহানুভবতায় তরুণীর ঠাঁই হলো পুনর্বাসন কেন্দ্রে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ওসির মহানুভবতায় তরুণীর ঠাঁই হলো পুনর্বাসন কেন্দ্রে

  • মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, সুনামগঞ্জ ::

আরজিনা (১৯) নামে পিতৃহীন এক তরুণীর ওসির মানবিকতায় অবশেষে আশ্রয় মিলেছে সামাজিক মেয়েদের প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্রে।

আরজিনা নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মুগদা প্রকাশ মগুয়া (মান্নানঘাট)’র মৃত আব্দুল মান্নানের মেয়ে।

Manual1 Ad Code

সোমবার সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি এ তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার রাতেই পুলিশী নিরাপক্তায় তরণীকে সিলেটের খাদিমনগরস্থ সামাজিক মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে।,

Manual3 Ad Code

জানা গেছে, রবিবার উপজেলা সদরের রতশ্রী গ্রামে যাতায়াতকালে এক পথচারীকে দেখে পিতৃহীন আরজিনা কান্নাকাটি করে আশ্রয়ের জন্য সাহায্য দাবি করেন।,এরপর পথচারী তাৎক্ষণিকভাবে তরুণীকে সাথে নিয়ে এসে থানার ওসির শরনাপন্ন হন।,

পরবর্তীতে বিস্তারিত জেনে পিতৃহীন তরুণীর বিষয়টিকে পাশ না কাঁটিয়ে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, উপজেলা নির্বাহী অফিসার পদœাসন সিংহ সহ সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালকের শরনাপন্ন হন ওসি নিজেই।

এরপর দায়িত্বশীলদের পরামর্শ ক্রমে ও নির্দেশনায় রবিবার রাতে থানার একজন এসআই’র তদারকীতে দু’জন নারী কনষ্টেবলকে সাথে দিয়ে থানা পুলিশের গাড়িতে করেই ওই তরুণীকে সিলেটের খাদিমনগরস্থ সামাজিক মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পৌঁছানো এবং সেখানে আশ্রয়ের ব্যবস্থা করে দেন।

Manual7 Ad Code

সোমবার সন্ধায় ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, তরুণী নিদৃষ্টভাবে তার অভিভাবকদের ঠিকানা দিতে পারেনি, তার কথাবার্তায় অনেকটা অপ্রকৃতিস্থ্য ধারণা পাওয়ায় তাকে আপাতত আশ্রয়ের ব্যবস্থা দেয়া হয়েছে।

Manual5 Ad Code

তিনি আরো বলেন, পরবর্তীতে পরিবারের দায়িত্বশীল কেউ থাকলে যদি যোগাযোগ করেন তখন তরুণীকে তাদের হেফাজতে নিতে পারবেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!