পুলিশের ধাওয়ায় জীবন প্রদীপ নিভে গেলো অটোরিকশা চালকের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

পুলিশের ধাওয়ায় জীবন প্রদীপ নিভে গেলো অটোরিকশা চালকের

  • মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, হবিগঞ্জ ::

হবিগঞ্জের বাহুবল উপজেলায় হাইওয়ে পুলিশের ধাওয়ায় সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

Manual1 Ad Code

২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বাগানবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম রুবেল। তিনি কটিয়াদী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আহতরা হলেন– দৌলতপুর গ্রামের আজগর আলী (৬০), একই গ্রামের মাসুদা আক্তার (৩৫) ও বাহুবল পল্লী বিদ্যুতের স্টাফ মুসলিম (৪০)। তাদের প্রথমে বাহুবল হাসপাতাল ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় বাহুবল মডেল থানার এসআই মান্নানের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা। তবে পুলিশ ও প্রশাসনের লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আলমগীর কবির।

Manual5 Ad Code

তিনি জানান, সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এর পরও কিছু সিএনজি মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে। প্রায় সময়ই হাইওয়ে পুলিশ অটোরিকশা জব্দ করে।

মঙ্গলবার বেলা ১০টার দিকে মহাসড়কে ওঠার কারণে একটি অটোরিকশাকে ধাওয়া করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি টহল দল। এ সময় অটোরিকশাটি দ্রুত পালাতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। এ ঘটনায় আহত হন আরও তিন যাত্রী। তাদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এ সময় তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। মহাসড়ক অবরোধের কারণে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে।

পুলিশ ও প্রশাসনের লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে বলেও জানান ওসি।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!