জুড়ীতে অন্ত:সত্ত্বা প্রেমিকাকে স্ত্রীর মর্যাদা না দেয়ায় এলাকাবাসীর মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে অন্ত:সত্ত্বা প্রেমিকাকে স্ত্রীর মর্যাদা না দেয়ায় এলাকাবাসীর মানববন্ধন

  • রবিবার, ২৮ জুন, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক। অতঃপর ৩ মাসের অন্তসত্তা প্রেমিকা ফুলমতি রবি দাসকে (২২) স্ত্রীর মর্যাদা দিতে রাজি না হওয়ায় প্রেমিক জহরলাল রবি দাসের (২৬) বিরুদ্ধে রোববার দুপুরে জুড়ী উপজেলার ফুলতলা চা বাগানের বাসিন্দারা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেছে।

Manual8 Ad Code

জানা গেছে, ফুলতলা চা বাগানের বাসিন্দা ও চা শ্রমিক অযোধ্যা রবিদাসের মেয়ে ফুলমতি রবি দাসের সাথে প্রতিবেশী সীতা রাম দাসের ছেলে জহরলাল রবি দাস প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রলোভনে প্রেমিক জহরলাল প্রেমিকা ফুলমতি রবি দাসের সাথে শারীরিক মেলামেশা করতে থাকে। এক পর্যায়ে সে গর্ভবতী হয়ে পড়ায় বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু জহর লাল ও তার চাচা রাধেশ্যাম ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত ও ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। এ নিয়ে একাধিক বার গ্রাম্য সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু সামাজিক বিচারে জহর লাল কোনভাবেই প্রেমিকাকে স্ত্রীর মর্যাদা দিতে রাজি হয়নি। অবশেষে ঘটনার ন্যায় বিচারের দাবীতে এলাকাবাসী রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মুখে মানববন্ধন করেছে।

Manual6 Ad Code

মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন ইউপি মেম্বার মাহবুব আলম রওশন, ইমতিয়াজ মারুফ, জামাল উদ্দিন সেলিম, কাজল বাউরি, রাখাল তাতি, সেবিকা রানী চন্দ, করুনা ভৌমিক, চা শ্রমিক নেতা ধর্মা সাওতাল প্রমুখ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!