মাধবপুরে পত্রিকা এজেন্ট সুশংকর সড়ক দুর্ঘটনায় নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মাধবপুরে পত্রিকা এজেন্ট সুশংকর সড়ক দুর্ঘটনায় নিহত

  • শনিবার, ১৩ মার্চ, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, মাধবপুর ::

Manual7 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে পত্রিকা এজেন্ট সুশংকর দেবনাথ (২৮) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনার পর চিকিৎসার জন্য ঢাকার নেওয়ার পথে তিনি মারা যান।

Manual6 Ad Code

মাধবপুর পৌর সভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা ও মাধবপুর পত্রিকা এজেন্ট সুখলাল দেবনাথের ছোট ছেলে সুশংকর তার এক বন্ধুকে নিয়ে চট্রগ্রামের চন্দনায় তীর্থস্থানে যান।

সেখানে প্রার্থনা শেষে শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছেন। সেখান থেকে মোটরসাইকেলযোগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মাধবপুর ফেরার পথে ঘাটুরা নামক স্থানে দুর্ঘটনার শিকার হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন।

Manual4 Ad Code

নিহতের ভাই শংকর জানান, প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Manual6 Ad Code

সুশংকর তার বাবা অসুস্ত হওয়ার পর থেকে পত্রিকার ব্যবসা দেখা শোনা করতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!