ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

  • বুধবার, ১৭ মার্চ, ২০২১

Manual6 Ad Code
মাহবুব হোসেন সরকার লিটু , ফুলবাড়ী (কুড়িগ্রাম) ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ফুলবাড়ী থানা পুলিশ, ফুলবাড়ী ডিগ্রী কলেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
এরপর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। প্রভাষক জাকারিয়া মিঞার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সিনিয়র সহসভাপতি শাহজাহান মিয়া বাদশা, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, সাংবাদিক আব্দুল আজিজ মজনু প্রমূখ।
উপজেলা প্রশাসনের আয়োজনে বিকালে সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!