বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী আর নেই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী আর নেই

  • শনিবার, ২০ মার্চ, ২০২১

Manual8 Ad Code

নিউজ ডেস্ক:-করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) রুহুল আলম চৌধুরী মারা গেছেন।

শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রুহুল আলম চৌধুরী গত ১০ মার্চ জ্বর ও সর্দি নিয়ে সিএমএইচে ভর্তি হন। পরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর ১৩ মার্চ তাকে আইসিইউতে নেওয়া হয়।

Manual3 Ad Code

শায়রুল কবির খান বলেন, হাসপাতালে ভর্তির পর উনার দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। আজ সকালে আবার তার হার্ট অ্যাটাক হয়। এরপর বেলা ১১টা ১৫ মিনিটে না ফেরার দেশে চলে যান তিনি।

Manual2 Ad Code

রুহুল আলম চৌধুরীর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়েছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual7 Ad Code

সামাজিক দূরত্ব মেনে আজ বাদ আসর তার জানাজা হবে। পরে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান শায়রুল কবির খান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!