কুুড়িগ্রামে সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুুড়িগ্রামে সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • রবিবার, ২১ মার্চ, ২০২১

Manual3 Ad Code

মো: বুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর প্রতিনিধি ::

সময় টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন গণমাধ্যম কর্মীরা।

Manual7 Ad Code

রোববার ( ২১ মার্চ) দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাব এর সামনে এ কর্মসূচি পালিত হয়।

Manual7 Ad Code

ফোরামের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আবু জাফর সোহেল রানার সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি দুলাল বোস, ডিবিসি নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিন, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান,চ্যানেল টুয়েন্টিফোর এর কুড়িগ্রাম প্রতিনিধি গোলাম মাওলা সিরাজ, কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মাসুদ, বিএমএসএফ সহ সভাপতি ও ভোরের দর্পন প্রতিনিধি সামছুজ্জামান চৌধূরী সাজু, বিএমএসএফ সহ-সভাপতি ও দৈনিক চারিদিকে প্রতিদিন সম্পাদক মোল্লা হারুন প্রমুখ ।

Manual3 Ad Code

মানববন্ধনে সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে নিবন্ধনহীন বিপিডিএ এর জনৈক ব্যক্তি কর্তৃক মিথ্যা মামলার তীব্র নিন্দা, প্রতিবাদসহ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এবং মিথ্যা হয়রানিমূলক সাজানো কল্পকাহিনী সমৃদ্ধ মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই সেই সাথে বিপিডিএ এর মামলাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!