ভারতীয় বিএসএফ পোষ্টের অদুরেই পড়ে রয়েছে যুবকের লাশ : ফেরৎ দেয়ার কোন উদ্যোগ নেই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ভারতীয় বিএসএফ পোষ্টের অদুরেই পড়ে রয়েছে যুবকের লাশ : ফেরৎ দেয়ার কোন উদ্যোগ নেই

  • মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক::

ভারতীয় বিএসএফ পোষ্টের সামনে বালু চরে দিনভর পড়ে আছে সাইদুর রহমান (২২) নামে এক বাংলাদেশী যুবকের লাশ।

Manual6 Ad Code

সোমবার বিকেল সাড়ে ৫টা অবধি বাঁধার মুখে বিএসএফ ক্যাম্পের পোষ্টের সামনে কিছুটা অদুরে বালু চরেই লাশ পড়ে রয়েছে বলে নিহতের পরিবারের সদস্যরা নিশ্চিত করেন।

নিহত সাইদুর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উওর ইউনিয়নের সীমান্তবর্তী বড়গোপ টিলার হতদরিদ্র টেলাগাড়ি চালক হবি রহমানের ছেলে।,
অবশ্য সোমবার সন্ধায় ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মো. তছলিম এহসান গণমাধ্যকে জানিয়েছে,ওই যুবকের মরদেহ দেশে ফিরিয়ে আনতে ভারতের শিলং সেক্টরের ১১বিএসএফ ব্যাটালিয়নের পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টায় নিহতের পিতা হবি রহমান জানান, প্রতিদিনের ন্যায় আমার ছেলে সাইদুর সোমবার ভোররাতে জাদুকাটা নদীতে অন্যান্য শ্রমিকদের সাথে কয়লা কুঁড়াতে যায়।

হয়ত অসাবধান বশত সীমান্তের ১২০৩ মেইন পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে কয়লা কুঁড়াতে গিয়ে সে মৃত্যুর মুখে পতিত হয়। এরপর অন্যান্য শ্রমিকদের মুখে সকাল ৭টার দিকে খবর পাই তার লাশ ভারতের মেঘালয় ষ্টৈইটের ঘোমাঘাট বিএসএসফ পোষ্টের অদুরে জাদুকাটা নদীর পুর্ব তীরে বালু চরে পড়ে রয়েছে। আমার ছেলে ভারতে কেন কীভাবে মরা গেছে তাও নিশ্চিত হতে পারিনি।
তিনি আরো বলেন,খবর পেয়ে স্বজনদের নিয়ে ছেলের লাশ আনতে সীমান্তের শুন্য রেখা বরাবর গেলে ভারতীয় ঘোমাঘাট বিএসএফ ক্যাম্পের সদস্যরা লাশের কাছেই যেতে দেয়নি এমনকি বাঁধার মুখে ফিরে এসে বিজিবির ল্উারগড় ক্যাম্পে অবহিত করি।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পোস্টের কাছে বালুচরে এখনও পড়ে রয়েছে বাংলাদেশি যুবক সাইদুর রহমানের (২২) লাশ।

Manual3 Ad Code

মৃত্যুর ২৪ ঘণ্টা পার হলেও এখন তার লাশ ফিরে পায়নি পরিবার।

তবে কীভাবে সাইদুরের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি এবং বিএসএফের পোস্টের কাছেই কেন বা লাশটি পড়ে রয়েছে তাও স্পষ্ট নয়।

Manual5 Ad Code

মঙ্গলবার দুপুরে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল মো. তছলিম এহসান  বলেন, ওই যুবকের তার লাশ দেশে ফিরিয়ে আনতে ভারতের শিলং সেক্টরের ১১ বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বশীল পর্যায়ে আলাপ হয়েছে। আজ যে কোনো সময় পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেবে বিএসএফ।

লাশ ফেরত আনার জন্য যে ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা দরকার তা চলমান রয়েছে বলেও জানান তিনি।

Manual5 Ad Code

তবে সাইদুরের মৃত্যু কীভাবে হয়েছে সে বিষয়ে জানাতে পারেননি লে. কর্নেল মো. তছলিম এহসান। লাশ ফেরত পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!