জুড়ীতে মাস্ক ব্যবহার না করায় জরিমানা আদায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে মাস্ক ব্যবহার না করায় জরিমানা আদায়

  • বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

Manual3 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাস্ক ব্যবহার না করায় ভবানীগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

২৫ মার্চ বৃহস্পতিবার বিকেলে ভবানীগঞ্জ বাজার চৌমুহনীতে ২৬৯, ১৮৮ ধারা মোতাবেক এগারটি মামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম মোট ৪ হাজার ৪শত টাকা জরিমানা আদায় করেন। এসময় যাদের মুখে মাস্ক নাই, তাদের মাঝে মাস্ক বিতরণ করেছে থানা পুলিশ।

Manual1 Ad Code

মোবাইল কোর্ট ও মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া) সাদেক কাওছার দস্তগীর, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী,পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতাংশু শেখর দাশ, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কামরুল হাসান নোমান, আওয়ামীলীগ নেতা সিবেন সিংহ, এশিয়া টিভির প্রতিনিধি জাফর ইমামী সায়েম, ফয়ছল মাহমুদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও জুড়ী থানার পুলিশ সদস্য এবং ডিবি পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

মোবাইল কোর্ট পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম বলেন, ২য় পর্যায় আমাদের দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। সচেতনতার মাধ্যমে আমরা সকলের সহযোগিতায় এ দুর্যোগ মোকাবেলা করতে হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!