আত্রাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

আত্রাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

Manual4 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) ::

Manual2 Ad Code

নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভির্য্যে ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।

Manual6 Ad Code

দিবসের শুরুতে শুক্রবার সূর্য উদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনি শেষে উপজেলা প্রশাসন ও পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর আত্রাই থানা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, বিভিন্ন রাজনৈতিক দল, বনিক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংষ্কৃতিক সংগঠন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।

Manual2 Ad Code

সকাল ৮টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক , উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ একত্রে জাতীয় পতাকা উত্তোলন করেন ।

বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে ইউএনও মো. ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে আলোচনা সভা হয়। সভায় যুব উন্নয়ন অফিসার ফজলুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ও মমতাজ বেগম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আখতারুজ্জামান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!