আত্রাইয়ে দুই দিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

আত্রাইয়ে দুই দিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত

  • রবিবার, ২৮ মার্চ, ২০২১

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) :: বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিন ব্যাপী উন্নয়ন মেলা উদযাপনের সমাপ্তি হয়েছে।

Manual2 Ad Code

রোববার বিকেলে পুরস্কার বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ২৭ মার্চ শনিবার সকালে এ মেলার উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সাংসদ মো. আনোয়ার হোসেন হেলাল। উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম।

Manual8 Ad Code

বক্তব্য দেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুর ও মমতাজ বেগম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ন- সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল প্রমুখ। মেলায় সরকারী বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ অবস্থান থেকে চল্লিশ টি স্টলের মাধ্যমে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক আলোক চিত্র উপস্থাপন করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ছাত্র-ছাত্রীদের জ্ঞানগর্ভ-বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা, ফানুষ উড়ানো, বাজি ফোটানো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!