আত্রাইয়ে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ইউএনও’র মাস্ক বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

আত্রাইয়ে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ইউএনও’র মাস্ক বিতরণ

  • বুধবার, ৩১ মার্চ, ২০২১

Manual4 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::

নওগাঁর আত্রাইয়ে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি সহ মাস্ক বিতরণ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম।

বুধবার উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজার, জনসমাগম হয় এমন স্থানে মাস্ক বিতরণ ও মসজিদে স্বাস্থ্য বিধি নিয়ে আলোচনা করা হয়।

Manual4 Ad Code

উপজেলা কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, করোনা বা কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ কমাতে ঘরের বাইরে গেলে অবশ্যই মাক্স ব্যবহার করি। নিজে নিরাপদ থাকি, দেশকে নিরাপদ রাখি। সারা বিশ্ব কোভিড-১৯ এর বিরদ্ধে যুদ্ধ করছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দৃঢ়তার সাথে তা মোকাবেলা করছে বাংলাদেশ।

Manual1 Ad Code

বৈশ্বিক এই দুর্বিপাকে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে শুর থেকেই নিরলসভাবে কাজ করছে উপজেলা প্রশাসন। সাম্প্রতিক সময়ে আবারও ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনা।

Manual4 Ad Code

করোনার দ্বিতীয় ঢেউ-এর প্রকোপ মোকাবেলায় উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলার বিভিন্ন হাট-বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইকতেখারুল ইসলামের নেতৃত্বে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারনা করা হয়।

Manual6 Ad Code

এসময় যাদের মুখে মাস্ক ছিল না তাদেরকে মাস্ক পরিয়ে দেয়াসহ সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজ ও পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান কর্মকর্তারা। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!