জুড়ীতে ইউপি মেম্বারকে জড়িয়ে ফেসবুকে অশ্লীল পোষ্ট : ৩ ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে ইউপি মেম্বারকে জড়িয়ে ফেসবুকে অশ্লীল পোষ্ট : ৩ ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • শনিবার, ৩ এপ্রিল, ২০২১

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual5 Ad Code

জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মাহবুব আলম রওশনকে জড়িয়ে ফেসবুকে বিভিন্ন অশ্লীল পোষ্ট করেছে স্থানীয় স্কুল শিক্ষক মাহবুবুর রহমান আদেল, তার ভাই জুয়েল আহমদ ও আরিফুর রহমান।

Manual1 Ad Code

অশ্লীল পোষ্টের বিচারপ্রার্থী হওয়ায় তাদের বাবা উল্টো ইউপি মেম্বারকে হুমকি-ধমকি দিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী ইউপি মেম্বার গত ৩০ মার্চ ৩ সহোদরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার থানার এসআই অনিক রঞ্জন দাস ঘটনার তদন্ত করেছেন।

Manual7 Ad Code

অভিযোগ সুত্রে জানা গেছে, ইউপি মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মাহবুব আলম রওশন বিগত নির্বাচনে স্থানীয় হাইস্কুলের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান আদেল, জুয়েল আহমদ ও আরিফুর রহমানের বাবা দছির উদ্দিনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে পরাজিত হওয়ার আক্রোশে তার ছেলেরা ইউপি মেম্বার মাহবুব আলম রওশনের বিরুদ্ধে বিভিন্ন সময় আজে-বাজে মন্তব্য করছিল। সম্প্রতি তারা নামে-বেনামে ফেসবুক আইডিতে তাকে জড়িয়ে অশ্লীল পোষ্ট করতে থাকে।

Manual6 Ad Code

এ বিষয়ে অভিযুক্তদের বাবা দছির উদ্দিনের নিকট গত ২৬ মার্চ তিনি বিচারপ্রার্থী হন। উল্টো দছির উদ্দিন ইউপি মেম্বার মাহবুব আলম রওশনকে গালি-গালাজ হুমকি-ধমকি দেন।

জুড়ী থানার এসআই অনিক রঞ্জন দাস জানান, বৃহস্পতিবার তিনি সরেজমিনে অভিযোগের তদন্ত করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!