পরীক্ষার জন্য মৌলভীবাজারেও শিক্ষানিবীশ আইনজীবিদের মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

পরীক্ষার জন্য মৌলভীবাজারেও শিক্ষানিবীশ আইনজীবিদের মানববন্ধন

  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

Manual1 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, এইবেলা :: তিন বছর থেকে লিখিত ও ভাইবা পরীক্ষা হওয়ায় দেশের ন্যায় মৌলভীবাজারেও শিক্ষানিবীশ আইনজীবিদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা মানববন্ধন কর্মসুচি পালন শেষে জেলা প্রসাশকের মাধ্যমে প্রথানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করেন।

মঙ্গলবার ৩০ জুন দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এমসিকিউতে উর্ত্তীন হওয়া মৌলভীবাজার বারের শিক্ষানিবীশ আইনজীবিরা এ মানববন্ধন কর্মসুচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষানিবীশ আইনজীবি তানিম আফজাল, ভাষকর পুরকায়স্ত, সুজন বিশ্বাস, রুবেল আহমদ, শাহ লিংকন, জামাল আহমদ, ওয়াহিদুল ইসলাম রাহুল, এস এম বাবুল, তপন দেব, মিনহাজুল ইসলাম, পংকজ দেব ও সুকায়েল খাঁন প্রমুখ।

Manual7 Ad Code

আইনজীবিরা জানান, তারা ১০ বছর, ৭ বছর, ৫ বছর পূর্বে দেশের বা বিদেশের সরকারী ও বেসরকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রী অর্জন করলেও তারা দুর্ভাগ্য বসত: বার কাউন্সিলের নিবন্ধন পেতে বিলম্ব হওয়ায় দীর্ঘ সময় ধরে তারা সিনিয়র আইনজীবিদের সঙ্গে থেকে কাজ করছেন। বিশ্ব মহামারীর এই সংকটময় মুহুর্তে তারা অত্যান্ত মানবেতর জীবন যাপন করছেন। বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধন না থাকায় তারা সকল প্রকাশ আর্থিক, মানবিক ও আইনগত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

Manual7 Ad Code

তারা আরো বলেন, বাংলাদেশ বার কাউন্সিলের ইতিহাসে ২০১২ সালের পূর্বে প্রতি বছর ২ বার ৬ মাস পরপর নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হতো এবং কখনো কখনো মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই পূর্বক আইনজীবি তালিকাভুক্ত করা হতো। বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষার পদ্ধতি পরিবর্তনের কারণে পরীক্ষা শুরু থেকে শেষ করতে ২/৩ বছর চলে যায়। একই সাথে ৩/৪ বছর পরপর পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

এ অবস্থায় দীর্ঘ সময় তালিকা ভুিক্ত পেতে অনেকের জীবনে মূল্যবান সময় এবং এ পেশা থেকে হারিয়ে যায়। তারা আরো বলেন ২০১৭ সালে এমসিকিইউ পরীক্ষা উর্ত্তীণ হয়ে ৩ বছর ধরে লিখিত ও ভাইবার জন্য অপেক্ষা করছেন। এ অবস্থা পরিবর্তনের জন্য তারা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। এর জন্য তারা গত ৯জুন প্রধানমন্ত্রী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন এবং গতকাল সারা দেশে মানববন্ধন কর্মসুচি পালন করেন।

এইবেলা/জেএইচজে

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!