কুড়িগ্রামে বিএসএফফের গুলিতে ভারতীয় যুবক আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুড়িগ্রামে বিএসএফফের গুলিতে ভারতীয় যুবক আহত

  • রবিবার, ১১ এপ্রিল, ২০২১

Manual7 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুুুলবাড়ীতে শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৪৬/৫ এর কাছে মিলন (১৭) নামের ১০ম শ্রেণীর ছাত্রকে বাংলাদেশি ভেবে গুলি করেছে বিএসএফ।

আহত মিলন ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার শাদিয়ালের কুটি গ্রামের আলম মিয়ার ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

মিলন মিয়া বলেন, আমি শনিবার সন্ধ্যায় বাংলাদেশে এসেছিলাম বাজার করার জন্য। বাজার নিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ আমাকে গুলি করে। পরে আমি জীবন বাঁচানোর জন্য দৌড় দিয়ে আবার বাংলাদেশে ঢুকে পড়ি। এখানকার লোকজন আমাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।

Manual2 Ad Code

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে অনন্তপুর সীমান্তে গুলিতে একজন আহত হয়েছেন। আহত ওই যুবক কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Manual4 Ad Code

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পুলক কুমার বলেন, এক ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ অবস্থায় ভোরে ভর্তি হয়েছেন। তার বুকের ডানদিকে বুলেট পাওয়া যায়, এখন তিনি আশঙ্কামুক্ত।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!