আহত ভারতীয় যুবককে বিএসএফের কাছে হস্তান্তর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

আহত ভারতীয় যুবককে বিএসএফের কাছে হস্তান্তর

  • সোমবার, ১২ এপ্রিল, ২০২১

Manual7 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নেয়া মিলন মিয়া (২৫) নামে এক ভারতীয় যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের হাতে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বিজিবি।

Manual5 Ad Code

রোববার সন্ধ্যায় ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ৯৪৬এর ৩ এস পিলারের পাশে আহত ওই ভারতী যুবকে বিএসএফের কাছে হতান্তর করা হয়। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আত্ম গোপনে চিকিৎসা নেয়।

Manual5 Ad Code

হস্তান্তর কালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার ইকবাল হোসেন, অনন্তপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মমতাজ উদ্দিন, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার, নাগেশ্বরী থানার ওসি রওশন কবির। ভারতীয় ১৯২ ব্যাটেলিয়ানের এসি নিতিশ কুমার প্রমুখ ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!