মাধবপুরের ইউএনও’র স্বাক্ষর জাল করে সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ : পিআইও আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মাধবপুরের ইউএনও’র স্বাক্ষর জাল করে সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ : পিআইও আটক

  • শনিবার, ১ মে, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, মাধবপুর ::

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর জাল করে সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

Manual5 Ad Code

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা থানায় একটি অভিযোগ দিয়েছেন।

Manual4 Ad Code

পুলিশ জানায়, ওই উপজেলায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ১৬ লাখ ৬৮ হাজার টাকা ইউএনওর স্বাক্ষর জাল করে আত্মসাৎ করেন পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলাম। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার নজরে এলে তিনি এ বিষয়ে থানায় অভিযোগ দেন। এর প্রেক্ষিতে শুক্রবার রাতে চুনারুঘাট থেকে পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করে পুলিশ।

মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ইউএনওর অভিযোগের প্রেক্ষিতে তাকে চুনারুঘাট থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!