সাংবাদিক রোজিনা’র মুক্তির দাবিতে কুড়িগ্রাম প্রেসক্লাবের মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

সাংবাদিক রোজিনা’র মুক্তির দাবিতে কুড়িগ্রাম প্রেসক্লাবের মানববন্ধন

  • মঙ্গলবার, ১৮ মে, ২০২১

Manual6 Ad Code

মোঃবুুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর :::

Manual3 Ad Code

অনুুুুসন্ধানী সাংবাদিকতায় আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করা দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা ও তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

মঙ্গলবার (১৮ মে) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে জেলার গণমাধ্যমকর্মীরা কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

Manual5 Ad Code

এ মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক প্রথম আলোর জেলা প্রতিনিধি সফি খান, দৈনিক ইনকিলাব ও বাংলাভিশনের জেলা প্রতনিধি শফিকুল ইসলাম বেবু, দৈনিক জনকন্ঠ ও ৭১’র টিভির জেলা প্রতিনিধি রাজু মোস্তাফিজ, টাইম বাংলা নিউজ.কম এর জেলা প্রতিনিধি মোঃ আব্দুল কাদের, সিনিয়র সাংবাদিক ফজলে ইলাহী স্বপন, খন্দকার একরামুল হক সম্রাট, মাহফুজার রহমান টিউটর প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ঘন্টা ধরে আটকে রেখে হেনস্তা করেও ক্ষান্ত হয়নি। মিথ্যা মামলাও দিয়েছে। মানববন্ধনে এহেন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি দাবী করা হয়।

সেই সাথে সকল সাংবাদিক ভাই-বোনদের ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!