ইসরাইলকে বর্ণবাদী বললেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার জয়চন্ডীতে মাদকের বিরুদ্ধে একাট্টা এলাকাবাসী কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধন  পরিবেশ সুরক্ষায় আত্রাইয়ের বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত ছাতকে আসামি গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান ওসমানীনগরে ফুটপাত দখলমুক্ত অভিযানে সাংবাদিকদের ওপর হামলা মামলা দায়ের কুলাউড়ায় মোটরসাইকেল মেইকার সজলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! ছাতকে সাবেক ইউপি সদস্য আব্দুন নুরের ওপর হামলার প্রতিবাদে দুই ইউনিয়নবাসীর মানববন্ধন ছাতকে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের পরিদর্শন কক্ষ উদ্বোধন কমলগঞ্জে সড়ক সংস্কার: মাস না যেতেই উঠে গেছে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

ইসরাইলকে বর্ণবাদী বললেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

  • বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

Manual4 Ad Code

নিউজ ডেস্ক:-ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের আচরণ বর্ণবাদ যুগের দক্ষিণ আফ্রিকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা।বুধবার এক টেলিভিশন সাক্ষাত্কারে তিনি এই মন্তব্য করেন বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।

Manual4 Ad Code

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, ইসরাইলিরা যেভাবে ফিলিস্তিনিদের অধিকারকে অস্বীকার করে আসছে, যেভাবে তারা এই অঞ্চলে বোমা হামলা চালিয়ে আসছে, এটিকে সহজেই ‘বর্ণবাদী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করা যেতে পারে।

তিনি বলেন, ফিলিস্তিনিরা তাদের নিজস্ব আত্ম-নিয়ন্ত্রণাধিকার চায়, তারা নিজস্ব একটা রাষ্ট্র চায়। তারা তাদের নিজস্ব বিষয়গুলো নিজেরা সমাধান করতে চায় এবং চায় পূর্ণাঙ্গ স্বাধীনতা। যাতে তাদের চলাচলে কোনো সীমাবদ্ধতা তৈরি না হয়।

Manual3 Ad Code

এর আগে সোমবার এক বিবৃতিতে নিরীহ ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইলি বাহিনীর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা।

প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনের ভূমিতে ইসরাইলের অবৈধ দখল এবং ফিলিস্তিনি জনগণের আত্মমর্যাদা ফিরিয়ে না দিয়ে উল্টো অস্বীকার করলে কখনও শান্তি আসবে না। ফিলিস্তিনের নাগরিকদের তাদের দেশ থেকে, জন্মভূমি থেকে জোরপূর্বক তাড়িয়ে দেয়া এবং হত্যা করে একটি জাতিকে নির্মূল করার চেষ্টা দক্ষিণ আফ্রিকা কোনোদিন সমর্থন করবে না।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!