জুড়ীতে গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান 

  • বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

Manual1 Ad Code
জুড়ী  প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গত ১৬ মে রাতে গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে প্রায় দেড়কোটি টাকার ক্ষতি হয়।
এরপর ১৯ মে  বুধবার জুড়ীর  গ্যাস সিলিন্ডারের দোকানগুলোতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী সহ একদল পুলিশ এ সময় তাকে সহযোগিতা করে।
অভিযানে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং অগ্নি নিরাপত্তা প্রতিপালনের বিষয়ে সতর্ক করা হয়।  মোট চারটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এতে সংশ্লিষ্টদের ফায়ার লাইসেন্স ও বিস্ফোরক পরিদপ্তর এর লাইসেন্স আছে কিনা তা দেখা হয় এবং  অগ্নি নিরাপত্তা বজায় রেখে ব্যবসা পরিচালনা করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়। ঝুঁকিপূর্ণ অবস্থায় এলপিজি গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে একজন ব্যবসায়ীকে মোবাইল কোর্টে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। আইনানুগ বিধি নিষেধ অমান্য করে মানুষের নিরাপত্তা বিপন্নকারী কার্য করার অপরাধে এই অর্থদণ্ড আদায় করা হয়। সিলিন্ডার ব্যবসায়ীদের ১০০ কেজির বেশি এলপিজি গ্যাস সিলিন্ডার দোকানে সংরক্ষণ করতে হলে ফায়ার লাইসেন্স এর পাশাপাশি বিস্ফোরক লাইসেন্স গ্রহণ করতে সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম বলেন, অবৈধভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতে না পারে সেজন্য এই অভিযান করা হয়েছে।অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!