কুড়িগ্রামে স্বামীর চিকিৎসা করাতে স্ত্রীর সাহায্যের আকুতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুড়িগ্রামে স্বামীর চিকিৎসা করাতে স্ত্রীর সাহায্যের আকুতি

  • শনিবার, ২২ মে, ২০২১

Manual2 Ad Code

 রতি কান্ত রায়, কুড়িগ্রাম :: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাঠেরপাড়(কামাত) গ্রামের আলমগীর হোসেন(৫৫)সকলের সাহায‍্য সহযোগিতায় সুস্থ জীবনে ফিরে আসতে চান। কোনো মতে মাথা গোঁজার মতো একটি কুড়ে ঘরে দিনমজুর আলমগীরের স্ত্রী ও চার মেয়ে সংসার চলছিলো মোটামুটি। ইতোমধ্যে তিন মেয়ের বিয়ে দিয়েছেন দিন মজুর করে। বর্তমানে মেয়ে ও স্ত্রীকে নিয়ে তিন জনের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। সড়ক দুর্ঘটনায় এখন বিছানায় শুয়ে সময় পার করতে হচ্ছে খেয়ে না খেয়ে।

Manual6 Ad Code

দুর্ঘটনায় মাথায় রক্তক্ষরন, পায়ে ও কোমড়ে আঘাত পাওয়া পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব‍্যক্তি এখন মৃত‍্যর সঙ্গে পাঞ্জা লড়ছেন।  তাই নির্বাক তাঁর স্ত্রী ও মেয়ে।

Manual4 Ad Code

ছোট মেয়ে জানান, আমার বাবা দুর্ঘটনায় আহত হয়ে বিনা চিকিৎসায় বিছানায় রয়েছেন। সংসারের আয় উপার্জন বন্ধ হওয়া ঠিক মতো ঔষধ তো দূরের কথা তিন বেলা খাবারও জোটেনা আমাদের। দুর্ঘটনার পর থেকে প্রায় চার মাস চিকিৎসার পরেও সুস্থ হয়ে ওঠেনি । আমার মা বাবাকে ভ‍্যানগাড়িতে করে নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে যা জোটে তা দিয়ে কোন রকম সংসার চালাচ্ছেন।

অসুস্থ আলমগীর হোসেনের স্ত্রী ভারাক্রান্ত কন্ঠে বলেন, আমার স্বামীর উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেলে চিকিৎসা করার পরামর্শ দেন ডাক্তাররা কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না।

তাই স্ত্রীর আকুতি তার স্বামীর চিকিৎসায় এগিয়ে আসার জন্য সমাজের হৃদয়বান, বিত্তশালী ও প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। সাহায়্যের জন্য
যোগাযোগ করুন /বিকাশ-০১৭৪৩৪৬৮৬৫৫

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!