ইতালির মনফালকনে ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

ইতালির মনফালকনে ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ উদ্বোধন

  • সোমবার, ২৪ মে, ২০২১

Manual2 Ad Code

 

ইতালি প্রতিনিধি ::

Manual2 Ad Code

ইতালির মনফালকনে বসবাসরত প্রবাসী বাংলাদেশী যুবকদের উদ্যোগে মনফালকনে ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর উদ্বোধন হয়েছে। রোববার স্থানীয় একটি মাঠে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক মনফালকনে কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম মোস্তাক।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস কিশোরগঞ্জ ও ভৈরব সমিতির সভাপতি সোলেমান হোসেন , মনফালকনে কমিউনিটি নেতা হামীম হোসাইন সহ বিভিন্ন কমিউনিটির ব্যক্তিবর্গ।

Manual7 Ad Code

এছাড়াও এই টুর্নামেন্ট পরিচালনার জন্য ক্রিকেট মাঠ ও ক্রিকেট সংক্রান্ত নানান সহায়তা প্রদান করতে উপস্থিত ছিলেন ত্রিয়েস্তে ইউনাইটেড ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট আলেসান্দ্রো ক্লাওত। উদ্বোধণী দিনে দুইটি খেলে অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় মনফালকনে ক্রিকেট ক্লাব ৮ উইকেটে ভাই বন্ধু সকাল সন্ধ্যা দলকে পরাজিত করে। খেলায় ম্যান অব দা ম্যাচ হয়েছেন শুভ। দ্বিতীয় খেলায় সুপার ভয়েজ মনফালকনে ২১ রানে ১৯৫২ দলকে পরাজিত করে। খেলায় ম্যান অব দা ম্যাচ হয়েছেন রনি।

উপস্থিত নেতৃবৃন্দরা খেলাধুলায় যুব সমাজকে উৎসাহিত করেছেন এবং যুব সমাজের ভূয়শী প্রশংসা করেছেন এবং যুবসমাজকে খেলাধুলায় সবসময় সহায়তার আশ্বাস দিয়েছেন। সামাজিক দূরত্ব ও নিরাপত্তা বজায় রেখে যে কোনো প্রকার অনাকাঙ্খিত ঘটনা এড়িয়ে সুনামের সাথে টুর্নামেন্ট পরিচালনা করতে গুরত্বপূর্ণ দিক নির্দেশনাও প্রদান করেন । খেলা পরিচালনা কমিটির সদস্য রুবেল টিটু ও ইয়াসিন উক্ত টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সকল ক্রিকেটারদের সাবিক সহযোগিতা কামনা করেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!