কাল নাসিমের ১ম মৃত্যুবার্ষিকী পালন করবে ওয়ার্কার্স পার্টি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কাল নাসিমের ১ম মৃত্যুবার্ষিকী পালন করবে ওয়ার্কার্স পার্টি

  • শুক্রবার, ১৮ জুন, ২০২১

Manual3 Ad Code

এইবেলা ঢাকা ::  ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা মোহাম্মদ নাসিমের ১ম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

Manual2 Ad Code

আগামীকাল ১৯ জুন ২০২১ শনিবার বেলা ১১টায় ঢাকায় ৩০ তোপখানা রোডে অনুষ্ঠিতব্য এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননেতা তানভীর শাকিল জয়। এছাড়াও বক্তব্য রাখবেন মহানগর ১৪ দল ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন।
জননেতা মোহাম্মদ নাসিমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উক্ত স্মরণসভা সফল করার জন্য আহবান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!