মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

  • শনিবার, ২৩ মার্চ, ২০২৪

Manual4 Ad Code

 মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

Manual3 Ad Code

একইসঙ্গে নতুন কমিটি গঠন করার জন্য জীবনবৃত্তান্ত আহবান করেন নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি সিদ্ধান্ত মোতাবেকে বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসঙ্গে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে ছাত্রলীগ। কমিটিতে পদ প্রত্যাশীদের আগামী ২৪ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে ছাত্রলীগের দপ্তর সেলে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ এপ্রিল এক বছরের জন্য মৌলভীবাজার জেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়। এরপর দীর্ঘ ছয় বছর এই কমিটি দিয়ে সাংগঠনিক কাজ চালিয়ে আসছে। ছয় বছর সংগঠনবিরোধী কার্যক্রমের অভিযোগ উঠে এই কমিটির বিরুদ্ধে। যার প্রেক্ষিতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!